প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 November 2025, 11:23 ইং
চৌগাছায় সহকারী প্রধান শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি জিয়া, সম্পাদক ওসমান

চৌগাছা প্রতিনিধি :
যশোরের চৌগাছায় সহকারী প্রধান শিক্ষক ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর আই.পি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে এ.বি.সি.ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমানকে সভাপতি এবং হাজী সর্দার মর্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওসমান গনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
যশোর জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও বাবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দীন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মজিবুল ইসলাম।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন খালেদুর রহমান, আব্দুল কাদের, আশিকুর রহমান, রেহেনা পারভীন, তাহাজ উদ্দীন, শামীমা বিলকিস, আকবর আলী, গিয়াস উদ্দীন ও নাজমুল হোসেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ