প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 November 2025, 10:56 ইং
যশোরে বাস পুড়ানো মামলায় হাসিবুর ও রাহুল কারাগার

স্টাফ রিপোর্টার যশোর:
যশোরে বাস পুড়ানোর মামলায় আটক দুই যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকে আদালতে সোপর্দ করেছে কোতয়ালি থানা পুলিশ। এরা হলো, শহরের বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান বটুর ছেলে যুব লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান এবং শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী তুহিন হোসেন রাহুল।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে শহরের বকচার এবং শেখহাটি এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাস পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক আটক দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোমবার ১৭ নভেম্বর তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ নভেম্বর যশোর উপশহর এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দূবৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ