প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 January 2026, 11:25 ইং
কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের ইসলামি আন্দোলন অফিস কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন ইসলামি আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যশোর জেলা শাখার মুজাহিদ কমিটির সেক্রেটারি শাহাবুদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ বাঁশীর, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, হামিদ, হালিম, মুরাদ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি আব্দুল মান্নান।
সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ