প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
কেশবপুরে ১০ দলীয় ঐক্য সমর্থিত মোক্তারের সমর্থনে স্বাগত মিছিল

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সমর্থনে স্বাগত মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষীণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়।
পরে ওই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন। বক্তারা সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ