প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
দ্বিতীয় দিনের মতো ভোটারদের দ্বারে দ্বারে অমিত

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে আসন্ন নির্বাচনে সদর-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। মঙ্গলবার শহরের ১ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে অনিন্দ্য ইসলাম অমিত বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি আন্দোলন করছে। জনগণের সমর্থন ও দোয়া পেলে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ গণসংযোগে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুল্লুক চাঁদ, রাশেদ আব্বাস রাজ, সালাউদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনিন্দ্য ইসলাম অমিত সেসব সমস্যা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সবাইকে দোয়া ও ভোটের মাধ্যমে পাশে থাকার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ