প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
যশোর কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ বন্দি

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার আবিদ আহম্মেদ।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রথমে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা দ্রুত জামিনে মুক্তির সম্ভাবনা থাকায় অনেকেই নিবন্ধন করেননি। চূড়ান্তভাবে ১২৯ জন অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর বন্দিরা কারাগারের ভেতরেই ভোট দেবেন। প্রার্থীদের সম্পর্কে জানাতে তাদের বুকলেট দেওয়া হবে।
ভোট প্রদানের পর ব্যালট পেপারটি সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, যা ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। এমনকি নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারে এসে ভোট দিয়ে যেতে হবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান জানিয়েছেন, বন্দিদের এই ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা দিচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ