প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
অভয়নগর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া

অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও স্থানীয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলার সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য বদর উদ্দিন বাবুল, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ দিনু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মালেকুজামান কাকা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান শামীম।
অভয়নগর উপজেলা ইউনিটের ইউনিট প্রধান হারুন-অর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান। আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, প্রিন্স সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, অভয়নগর উপজেলা ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, ঐক্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ স্থানীয় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ