প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 January 2026, 06:27 ইং
যশোর রেলগেট নিঝুম হোটেলের পাশের কলাবাগান থেকে দুইটি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
যশোর রেলগেট এলাকার নিঝুম হোটেলের পাশের কলাবাগান থেকে পরিত্যক্ত দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিঝুম হোটেলের এক কর্মী পাশের কলাবাগানে ছাগল বাঁধতে গেলে সেখানে পড়ে থাকা বস্তুগুলো দেখে তার সন্দেহ হয়। পরে বিষয়টি তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান।
হোটেল ম্যানেজার ওয়াসিম মন্ডল জানান, ককটেল দুইটি দেখা মাত্রই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কলাবাগানে গিয়ে সাদা কসটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল উদ্ধার করে।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ (পিপিএম) জানান, উদ্ধারকৃত বস্তু দুটি ককটেলের মতো দেখতে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ