প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 January 2026, 11:32 ইং
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পৌনে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক :
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র বিশেষ টহলদল বেনাপোল বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ৬শ টাকার চোরাচালান পন্য আটক করেছে। বুধবার বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে শাড়ী, কম্বল, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এ সব চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ