প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 February 2026, 02:20 ইং
যশোরে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় যশোর সদর উপজেলা আরবপুর ইউনিয়নের বালিয়া-ভেকুটিয়া এলাকায় স্টারক্লাবের উদ্যোগে ভেকুটিয়া কলোনি মোড় থেকে প্রচার মিছিলটি শুরু হয়। স্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নূরে-এ আলম রুবেল স্টারক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি ভেকুটিয়া মোড় থেকে শুরু হয়ে বালিয়া ভেকুটিয়া বাজার, কাঠাল তলা, বালিয়া ভেকুটিয়া কলোনি মোড় হয়ে স্টারক্লাব মাঠে এসে শেষ হয়।
মিছিলে ধানের শীষের বিজয়ের লক্ষে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন।
মিছিলের পেছনে একটি পিকআপ ভ্যান থেকে বিএনপির নির্বাচনী থিম সং বাজানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে পথচারী ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করতেই এই প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, যশোরের মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ