প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 February 2026, 01:24 ইং
বাঘারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব গোলাবারুদ উদ্ধার করা হয়। রোববার (১ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১১ টায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৮৮ বাঘারপাড়া আর্মি ক্যাম্প এ সংক্রান্ত বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এসময় প্রেস ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে রায়হান এর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন, ১টি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড এ্যামোনিশন, ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র ৫টি মোবাইল ৬টি সীম বার্ড, ১টি চার্জার সদৃশ ডিভাইস, ৫টি িিসিটিভি ক্যামেরা, ২টি ওয়াকিটকি সেট, আতশবাজি ও নগদ কিছু ধাতব মুদ্রা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অভিযানের এক পর্যায়ে, তল্লাশী চলাকালে একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করে। এই শ্বাসরুদ্ধকর অভিযানটি ৮ ঘন্টারও অধিক সময় ধরে পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে , নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুন্দ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। অভিযানের সময় অভিযুক্ত আসামী রায়হান পলাতক ছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ