প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 February 2026, 01:28 ইং
শার্শায় জামায়াতের উদ্যোগে মাওলানা আজীজুর রহমানের নির্বাচন পথসভা অনুষ্ঠিত

শার্শা-বেনাপোল প্রতিনিধি :
১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে নির্বাচন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, শার্শা উপজেলাকে দুর্নীতিমুক্ত, দখলমুক্ত এবং ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের পক্ষ থেকে সেই সুযোগ দিতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা মোরাদ উদদৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী, আমেরিকা প্রবাসী মাহবুবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, শার্শা উপজেলা জামায়াতের নির্বাচনী আসনের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ