প্রিন্ট এর তারিখঃ Feb 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 February 2026, 14:36 ইং
শার্শাকে বৈষম্যহীন মডেল হিসেবে গড়তে জামায়াত প্রার্থীর ২৬ দফার ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শার্শার নাভারণ হক কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি ২৬ দফার এই রূপরেখা পেশ করেন।
ইশতেহারে মাওলানা আজিজুর রহমান জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, বেনাপোল বন্দরের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন, বেনাপোলে ৫০ শয্যার হাসপাতাল নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খাল-বিল ও বাঁওড় দখলমুক্ত করা এবং মাদক ও প্রতিহিংসামুক্ত সমাজ গঠন।
জাতীয় পর্যায়ে তিনি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন এবং মেধাভিত্তিক নিয়োগের প্রস্তাব দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের ওপরও তিনি জোর দেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ