প্রিন্ট এর তারিখঃ Mar 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 February 2026, 12:21 ইং
মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় ঝাঁপা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। এই আদেশ ১০ (ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে কার্যকর হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ