প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 February 2026, 12:06 ইং
বাঘারপাড়ায় ৩টি কেন্দ্র অধিক ঝঁকিপূর্ন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে ৬৬ টি ভোট গ্রহণ কেন্দ্রের ৩টিকে অধিক ঝুঁকিপূর্ন ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা। এছাড়া ১২টি কেন্দ্র ঝুকিপূর্ন ও ৫১ টি কেন্দ্র সাধারন হিসেবে নিয়েছেন কর্তৃপক্ষ। অধিক ঝুঁকিপূর্ন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা। এ উপজেলায় ৬৬টি কেন্দ্রে ১লাখ ৯৬ হাজার ৩১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহন কার্যক্রম নির্বিঘ্ন করত একহাজার ৪শ কর্মকর্তা, নির্বাহী মেজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটেলিয়ান আনসার সদস্য নিয়োজিত আছেন।
বাঘারপাড়া উপজেলার সহকারি রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতালপাড়ার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে অধিক ঝঁকিপূর্ন (প্রশাসনের ভাষায় অধিক গুরুত্বপূর্ন) ঘোষণা করা হয়েছে। এছাড়া উত্তর চাঁদপুর, মির্জাপুর, কয়ালখালী, দূর্গাপুর, পশ্চিমা, আগড়া, মামুদালীপুর, মহিরন, হাবুল্যা, মাহমুদপুর, করিমপুর ও মহিরণ কিন্ডার গার্টেন ভোট গ্রহন কেন্দ্রকে ঝঁকিপূর্ন ঘোষণা করেছেন। এছাড়াও ৫১টি কেন্দ্রকে সাধারন কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। এসব কেন্দ্রে ৯৮হাজার ৮৮ জন নারী ও ৯৭ হাজার ৯শ ৪২জন পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটারদের সহায়তা করতে ৬৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮১জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৭৬২জন পোলিং অফিসার ও ৮৫৪ জন আনছার সদস্য নিয়োজিত থাকবেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার জানান, উপজেলায় এখনো পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে। আইনশৃঙ্খলাসহ ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছেন। যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার সাথে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসন গঠিত। আসনটিতে দুটি উপজেলা, দুটি পৌরসভা এবং ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৫৪ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ