প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 February 2026, 12:43 ইং
যশোর- কুষ্টিয়া বৃহত্তর এ অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ সংসদ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোর- কুষ্টিয়া বৃহত্তর এ অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে।
এ সময় বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বৃহত্তর যশোর- কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ