প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 February 2026, 13:25 ইং
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ভিডিও ধারণ অভিযুক্ত ব্যাক্তির নামে চার্জশিট

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও পর্নোগ্রাফির মামলায় নূর আলম প্রকাশ বাবু নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে আলাদা চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ মামলার অপর তিনজনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মামুনর রশিদ।
অভিযুক্ত নূর আলম প্রকাশ বাবু নোয়াখালির বালিয়া ধর গ্রামের হাট খোলার আবুল খায়েরের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের পল্লীর এক নারীর সাথে আসামি বাবুর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। বেশ কিছুদিন কথাবর্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বাবু একদিন ওই নারীর বাড়িতে বেড়াতে আসে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। এ সময় সুচতুর বাবু ওই নারীর মোবাইল ফোন দিয়ে অন্তরঙ্গ মূহুর্তের কিছু ছবি ও ভিডিও ধারন করে রাখে। বাবু পরবর্তীতে ভিডিও ও ছবি কৌশলে তার মোবাইলে নিয়ে নেয়। ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক অথবা দেড় লাখ টাকা দাবি করে। আসামি বাবুর প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মান হানি করে ওই নারীর। এ ঘটনার সাথে জড়িত থাকায় বাবুসহ ৪ জনকে আসামি করে গত ৩১ ডিসেম্বর কোতয়ালি থানায় মামলা করেন ওই নারী। এ মামলার তদন্ত শেষে ছবি-ভিডিও সত্যতা যাচাই ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় নূর আলম প্রকাশ বাবুকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাাওয়ায় আসামি বাবুর পিতা আবুল খায়ের, বোন নার্গিস আক্তার প্রকাশ ডলি ও ভাই নূর ইসলাম রবিনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত নূর আলম প্রকাশ বাবুকে পলাতক দেখানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ