প্রিন্ট এর তারিখঃ Feb 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 February 2026, 15:36 ইং
শামীম হত্যা মামলার আসামি ইসমাইল আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীম হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলকে আটক করেছে র্যাব-৬। শনিবার সকালে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল যশোর সদরের শ্রীকান্তনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি সদরের বলাডাঙ্গা গ্রামের গোবিন্দ মোড়ে একটি দোকানের সামনের মাচার ওপর শুয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন শামীম। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগীরা শামীমকে চোর সন্দেহে বেদম মারধর করে। পরে রাত ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইকে আটক করে র্যাব। গতকাল রোববার আটক ইসমাইলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বিচারক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ