প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 February 2026, 11:30 ইং
ডাকাতি, অস্ত্রসহ ৮ মামলার আসামি আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
ডাকাতি, অস্ত্রসহ ৮ মামলার আসামি জালাল শেখকে আটক করেছে যশোরের র্যাব। ২১ ফেব্রæয়ারি সদরের চাউলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জালাল শেখ চাউলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, জালাল শেষ সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক থেকে সন্ত্রসাী কর্মকান্ড পরিচালা করে আসাছিল। গত ২১ ফেব্রæয়ারি র্যাবের একটি দল গোপন সংবারের ভিত্তিতে চাউলিয়া গ্রাম থেকে তাকে আটক করে। আটক জালাল শেখের বিরুদ্ধে ৫ টি ডাকাতি, ২ টি অস্ত্র ও একটি চুরি মামলাসহ ৮ টি মামলা আছে। আটক জালাল শেখকে কোতয়ালি থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ