প্রিন্ট এর তারিখঃ Feb 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 February 2026, 11:16 ইং
চৌগাছায় জামায়াত নেতার মায়ের জানাজায় সম্প্রীতির মেলবন্ধন

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদের মাতার জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে চৌগাছা সরকারি শাহাদাত পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
ধর্মীয় এই অনুষ্ঠানে দল-মতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়। সংসদ সদস্য ছাড়াও জানাজায় জেলা ও উপজেলা বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে জানাজার মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাওলানা গোলাম মোরশেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শোকাতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ