প্রিন্ট এর তারিখঃ Feb 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 February 2026, 13:51 ইং
যশোরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনের নামে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক স্কুল ছাত্রীকে অপহরণ ও সহায়তার অভিযোগে বাবা ছেলেসহ তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলো, সদরের রামনগর সতীঘাটা কামালপুর এলাকার কিশোর বিশ্বাস ও তার ছেলে তন্ময় বিশ্বাস এবং আনন্দ বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস।
মামলার অভিযোগে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আসামি তন্ময় স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে উত্যক্ত এবং বিরক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হয় তন্ময় ক্ষিপ্ত হয়ে ক্ষতির চেষ্টা করে।
গত ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে তার ওই ছাত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় তন্ময় তাকে ফুঁসলিয়ে একটি মোটরসাইকেলে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তন্ময়ের পরিবারের সাথে কথা বলেন। ওই ছাত্রীকে তন্ময়ের পরিবার ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি থানায় এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ