প্রিন্ট এর তারিখঃ Feb 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 February 2026, 15:55 ইং
যশোরে পায়ুপথে লুকিয়ে রাখা ৮শ’ পিট ইয়াবা ট্যাবলেটসহ এক মাকদ ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে পায়ুপথে লুকিয়ে রাখা ৮শ’ পিট ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজুর রহমান নামে এক মাকদ ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুরে নড়াইল এক্সপ্রেস বাসের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুজরা সওদাগর বাড়ির জানে আলমের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুরে অবস্থান নেন। এ সময় যশোরমুখি নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস থামিয়ে থারা তল্লাশি করেন। এ সময় সন্দেহজন ভাবে মাহফুজুর রহমানকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার পায়ুপথ দিয়ে পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট লুকানো আছে। পরে আটক মাহাফুজুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় মলদ্বার দিয়ে পেটের ভেতর লুকিয়ে রাখা কয়েক টোপলা ইয়াবা কৌশলে বের করে দেন মাহফুজুর রহমান। এরপর গণনা করে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় আটক মাহাফুজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।
আটক মাহফুজুর রহমান জানিয়েছে, তিনি যশোর শহরের রেলগেট ডালমিল তেঁতুলতলা এলাকার এক নারী মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দ্যেশে ইয়াবা ট্যাবলেটের চালানটি নিয়ে আসছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ