প্রিন্ট এর তারিখঃ Feb 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 February 2026, 10:45 ইং
‘সম্মিলিত প্রচেষ্টায় সমাজ পরিবর্তন সম্ভব’—মোবারক কাঠিতে উপহার বিতরণকালে মুন্সি নাজমুল

নিজস্ব প্রতিবেদক, রামনগর :
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গ্রামের ৫০টি পরিবারের মাঝে রোজা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুন্সি নাজমুল হোসেন বলেন, "দশকের লাঠি একের বোঝা। আমরা যদি সবাই মিলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তবে সমাজের চিত্র পরিবর্তন করা সম্ভব। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় মানুষগুলোর জন্য আরও ভালো কিছু করা সম্ভব হবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোছাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু নাসের লাল মিয়া, আল আমিন, নরুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, পবিত্র রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ