প্রিন্ট এর তারিখঃ Mar 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 March 2026, 07:36 ইং
ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি কলকাতা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ গোয়েন্দা তৎপরতার পর কলকাতার বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'এই সময়'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। তারা দুজনই এই আলোচিত হত্যা মামলার প্রধান অভিযুক্ত।
সূত্রে জানা গেছে, ওসমান হাদিকে হত্যার পর আইনি জটিলতা এড়াতে অভিযুক্তরা সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিল। বনগাঁও এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায় এবং তাদের হেফাজতে নেয়।
বর্তমানে আটককৃতদের স্থানীয় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শিগগিরই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ