প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 March 2026, 14:55 ইং
ঈদের খুশি ছড়িয়ে পড়লো মোবারককাঠির ১৫০ পরিবারে

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামে আজ সকালে উৎসবমুখর পরিবেশে সুবিধাবঞ্চিত ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 'মা ইন্টারন্যাশনাল'-এর অর্থায়নে এবং 'ইমপেক্ট ইনিশিয়েটিভ' যশোর জেলার উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় মোবারককাঠি গ্রামে ইমপেক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের তত্ত্বাবধানে এই উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের দুস্থ ও নিম্নআয়ের মানুষ যেন আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই আয়োজন।
উপহার বিতরণকালে মুন্সি নাজমুল হোসেন বলেন:
"সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। মা ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এই পরিবারগুলোর ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার হাতে পেয়ে স্থানীয় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ