প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 March 2026, 15:20 ইং
যশোরে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

স্বপ্নভূমি ডেস্ক :
উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবায় পাঠ করেন যশোর জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি রহমত কামনা করে দোয়া করেন ইমাম।
জামাতে যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ