প্রিন্ট এর তারিখঃ May 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 April 2026, 16:14 ইং
যশোরে শিশু লামিয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে শিশু লামিয়াকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন। আজ রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এক মানববন্ধনে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়েছে।
২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, "ধর্ষকের কোনো দল নেই": অপরাধী যে দলেরই হোক না কেন, সে সমাজের শত্রু। তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ৭২ ঘণ্টার আল্টিমেটাম: আগামী ৩ দিনের মধ্যে যদি মূল অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তার করা না হয়, তবে থানা ঘেরাও এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু লামিয়ার মা সোনিয়া খাতুন, নানা তৌহিদুর রহমান এবং চাচা গোলাম কাদের। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশালতা আশা, ছাত্র শক্তির আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব আল হাসিব এবং যুব শক্তির সংগঠক সায়মা সিদ্দিকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ