প্রিন্ট এর তারিখঃ Mar 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 March 2026, 15:11 ইং
কেশবপুরে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা সোমবার গভীর রাতে চেতনা নাশক স্প্রে করে প্রভাষক আব্দুল জলিলের ছেলে তানভীর সিদ্দিকী রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
তানভীর সিদ্দিকী রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনা নাশক স্প্রে করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ