প্রিন্ট এর তারিখঃ Apr 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 April 2026, 16:38 ইং
যশোরে তন্নী ইলেক্ট্রনিক্স থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় দুইজন আটক, আদালতে স্বীকারেক্তি জবানবন্দি

স্টাফ রিপোর্টার :
যশোরের অন্নী ইলেক্ট্রনিক্স থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃরা হলো, শহরতলীল খোলাডাঙ্গা মুন্সিপাড়ার মৃত মাহাবুবুর রহমানের ছেলে খালেদুর রহমান টিটু ও খোলাডাঙ্গা কারবালা এলাকার শেখ নুরুদ্দিনের ছেলে শেখ মইনুদ্দিন ফেরদৌস। আটক দুইজনকে গতকাল আদালতে সোপর্দ করা হলে ঘটনার সাথে জড়িতথাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্টে সাকিব আহম্মেদ ইমন আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ৬ এপ্রিল দুপুরে ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল শহরের সন্ধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় মেসার্স তন্নী ইলেকট্রনিক্স দোকানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার ও দোকান মালিক আলী হোসেনকে আটক করেন। এ ঘটনায় রাতে আটক আলী হোসেন ও টিটুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়।
আটকের কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসি টিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। যতে দেখা যাচ্ছে দুই জন লোক এক সাথে হেটে মার্কেটের ভির যাচ্ছে। তাদের একজনের হাতে একটি নীল রঙের ব্যাগ ছিল। তাদের একজন তন্নি ইলেক্ট্রনিক্সে গিয়ে মালিক আলী হোসেনের সাথে কথা বলেন এবং কৌশলে ব্যগটি তার পায়ের কাছে রেখে বের হয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে দেখা করে সঠিক তদন্তের দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও আশেপাশের দোকানের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করেন। এরই ভিত্তিতে ওই দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। আটক টিটুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ