প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 April 2026, 16:27 ইং
যশোর শহরের ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় মাটরসাইকেলে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ধর্মতলার ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেল অগ্নিকান্ডে ভস্মীভ‚ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনালী ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মোটরসাইকেল চালক আব্দুল মান্নান আব্দুল। স্থানীয় জনতা ও পাম্পে থাকা গ্রাহকদের দ্রæত মোটরসাইকেলে লাগা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরের ধর্মতলা এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। তিনি ৪১০ টাকার তেল নিয়ে ৪০ টাকা ফেরত নিয়ে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রæত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ