প্রিন্ট এর তারিখঃ Apr 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 April 2026, 13:59 ইং
রেলগেট এলাকার সাদীকে অপহরণ মারপিট ও বাড়িঘর ভাংচুরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর রেলগেট পশ্চিমপাড়ার যুবক রাকিব হাসান সাদীকে অপহরণ, মারপিট ও বাড়ি ভাংচুরের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে| গতকাল রোববার অপহৃত সাদীর মা রোজিনা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন|
আসামিরা হলো, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার তারেকের ছেলে তানভীর, রবিউল গাজী ও তার স্ত্রী মাসুমা, ছেলে বাধান, একই এলাকার পিজন ও রিয়াজ|
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ এপ্রিল মডেল মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা সাদীকে অপহরণ করে অপরিচিত একটি স্থানে নিয়ে আটকে রাখে| সাড়ে ৩ টার সাদী কৌশলে আসামিদের ফাঁকি দিয়ে পালিয়ে আসে| বিকেল সাড়ে ৪ টার দিকে আসামিরা প্রাইভেট কার ও মোটরসাইকেল সাদীর বাড়িতে যেয়ে হামলা করে ব্যপক ভাংচুর করে| এ সংবাদ পেয়ে সাদীর মা ও তার বড় ভাই বাড়িতে আসলে আসামিরা তাদে লক্ষ্য করে গুলি করে| চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা গুলি করতে করতে পালিয়ে যায়| বিষয়টি নিয়ে ¯^জনদের সাথে আলোচনা করে তিনি থানায় এ মামলা করেছেন|
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ