প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 April 2026, 11:48 ইং
অভয়নগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩৩৬জন পরীক্ষার্থী

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৩৬জন পরীক্ষার্থী। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষা নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩০জন। এর মধ্যে অংশ নিয়েছে ৬৬৭জন, আর অনুপস্থিত ছিল ৩৩৬জন। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা শুরুর পর সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু ও শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান কেন্দ্র দুটি পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৬৫জন বালক ও ৪০২জন বালিকা পরীক্ষায় অংশ নিয়েছে। কি কারণে ৩৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তা খতিয়ে দেখা হবে। মূলত ২০২৫ সালের ডিসেম্বর মাসে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা সরকারিভাবে স্থগিত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ