প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 April 2026, 12:06 ইং
কালবৈশাখী ঝড়ে যশোরের মনিরামপুরে ঝাপা ব্রিজ বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক:
কালবৈশাখী ঝড়ে যশোরের মনিরামপুরে ঝাপা ব্রিজ ভেঙ্গে পড়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে আকস্মিক কালবৈশাখী ঝড়ে যশোর জেলার মনিরামপুর উপজেলা-এর রাজগঞ্জ এলাকার ঝাপা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির তীব্রতায় ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করলেও দুর্ঘটনার আশঙ্কায় বর্তমানে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।
ঝড়ের সময় ব্রিজের উপর কোনো যানবাহন না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ব্রিজটি ভেঙে যাওয়ায় রাজগঞ্জসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ