প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 April 2026, 14:07 ইং
৮০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম ববি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক ববি যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদ মেম্বারের ছেলে। শনিবার দুপুরে শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় থেকে তাকে আটক করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ডিবির পুলিশের একটি দল দুপুরে বেজপাড়া মেইন রোড এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে ববিকে আটক ও তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ববির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ