প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 April 2026, 14:14 ইং
অভয়নগরে ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাটিবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে| সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে আজিজুরের বাড়ির সামনে নওয়াপাড়া-চলিশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে|
নিহত ট্রলিচালক রিপন মোল্যা (৩২) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত নজরুল মোল্যার ছেলে| অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে মুজিবর রহমানের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন তিনি|
নিহতের সহকর্মী সজল হোসেন জানান, দুপুর ১২ টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন চালক রিপন মোল্যা| বাগদাহ গ্রামের আজিজুরের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ট্রলি| এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি| পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন|
উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ইউনুস খান বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়| বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণেই সম্ভবত তার মৃত্যু হয়েছে|
উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে উপস্থিত অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) বিনয় কৃষ্ণ পাল বলেন, ‘নিজ ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে| নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ