প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 April 2026, 12:18 ইং
বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, হত্যার হত্যার সাথে জড়িত থাকায় দুজনকে আটক করেছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে চাঞ্চল্যকর নিরাপত্তা কর্মী ইউনুস আলী হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, বেনাপোলের রহমতপুর গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে তরিকুল ইসলাম ও একই গ্রামের আরাফাতের ছেলে সবুজ হোসেন ।
নিহত ইউনুস আলী ছোট আচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে ও বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সির নিরাপত্তাকর্মী।
পিবিআই পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পারিবারিক জটিলতা ও পূর্বের দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে একই এলাকার আনোয়ার হোসেনের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ে, বিচ্ছেদ এবং পুনরায় সংসার এসব ঘটনার জেরে বিরোধের সৃষ্টি হয় ও সেখানই হত্যার পরিকল্পনা করা হয়। গত ২২ এপ্রিল কৌশলে আসামি তরিকুল ইসলাম বাড়ি থেকে ডেকে নিয়ে রহমতপুরের একটি বাড়িতে নিয়ে যায় ইউসুচকে। সেখানে আনোয়ারসহ আরও কয়েকজন মিলে তাকে আটকে রেখে মারধর ও নির্যাতন করে।
ইউনুস আলীকে একপর্যায়ে আসামিরা শ্বাসরোধ করে হত্যা করে। পরে সবুজের অ্যাপাচি মোটরসাইকেলে মরদেহ বেনাপোল-পুটখালী সড়কের পাশে ফেলে রাখে যায়।এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বেনাপোল পোর্ট থানায় অপিচিত ব্যক্তিদের আসামি করে বেনাপোল থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্ত দায়িত্ব পায়। তদন্ত কালে পিবিআই যশোরের এসআই রতন মিয়া তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করেন ও ২৭ এপ্রিল রাতে গোপালগঞ্জ থেকে তরিকুল ইসলামকে আটক করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সবুজ হোসেনকে আটক করা হয়।
তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।তবে মামলার মূল পরিকল্পনাকারী আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ