প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 April 2026, 08:59 ইং
কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের মৃত্যুতে নাগরিক শোকসভা
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের অকাল প্রয়াণে নাগরিক শোকসভা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে কেশবপুর
নাগরিক সমাজ ওই শোকসভার আয়োজন করে।
নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু
বকর সিদ্দিকীর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা
বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। বিশেষ অতিথি বক্তব্য
দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, সাবেক
উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন
আলা। সাংবাদিক দিলীপ মোদকের সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য
দেন, মরহুমের ছোটভাই জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মিলন মিত্র, কবি খসরু
পারভেজ, কবি ও আবৃত্তি শিল্পী মাসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোতাহার
হোসাইন ও জয়দেব চক্রবর্তী, প্যাথলজিস্ট আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, কৃষক নেতা
মফিজুর রহমান নান্নু, কবি মাসুদা বেগম বিউটি, পলাশ সিংহ, নিমাই চাঁদ নন্দন
প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন
কুমার মন্ডল। শোকসভায় মরহুমের বড় মেয়ে আলিফা জামান এশা তার বাবার সংক্ষিপ্ত
জীবনী পাঠ করেন। এ ছাড়া প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা
প্রেরিত শোকবার্তা পাঠ করেন অনুপম মোদক।
শোক সভায় মরহুমের মা, স্ত্রী,
ছেলে, মেয়ে, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
কেশবপুরের কৃতিসন্তান মানবিক ডাক্তার খ্যাত কামরুজ্জামান (৫২) নিউমোনিয়া
জনিত অসুস্থতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ এপ্রিল
সকালে ইন্তেকাল করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ