প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 April 2026, 09:11 ইং
কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন
পুষ্টি বিষয়ে আলোচনা সভা এবং সুষম খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের
উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সমরেশ
মজুমদার, চিকিৎসা কর্মকর্তা ডা. রিপন রায়, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ
আমিনুল ইসলাম, মেডিকেল টেকনোলিস্ট (ইপিআই) মনিরুজ্জামান, পরিসংখ্যানবিদ
গৌতম কুমার দাস প্রমুখ। আলোচনার পরে গরীব ও অসহায়দের মাঝে সুষম খাবার বিতরণ
করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ