প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 April 2026, 05:56 ইং
ঝিকরগাছার বিএনপি কর্মী হিরাকে হত্যার অভিযোগে সাড়ে ৫ মাস পর রবিউল ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছার পুরন্দপুর গ্রামের বিএনপি কর্মী সৈয়দ রবিউল ইসলাম হিরার মৃত্যুর সাড়ে ৫ মাস পর থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল বুধবার নিহতের চাচা নুরুজ্জামান বাবলা প্রতিবশী স্বামী-স্ত্রীকে আসামি করে এ মামলা করেছেন। আসামিরা হলো, নিহতের প্রতিবেশী রেজাউল ও তার স্ত্রী রেবেকা।
মামলার অভিযোগে জানা গেছে, বিএনপি কর্মী হিরা ছাগলের ব্যবসা করে জীবীকা নির্বাহ করতেন। তার স্ত্রী চাকরি করায় ছেলেকে নিয়ে শ^শুর বাড়িতে থাকত। মাকে নিয়ে হিরা বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশী রেজাউলের সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হিরার। রেজাউল আওয়ামী লীগ করায় প্রায় সময় হিরাকে খুন জখমের হুমকি দিত। ২০২৫ সালের ১১ নভেম্বর বোনের অসুস্থ্যতার কারনে তার মা বোনের শ^শুর বাড়ি চলে যান। হিরা একই বাড়িতে ছিলো। ১৯ নভেম্বর সকালে গাছের ডাল কাটা নিয়ে আসামি রেজাউল ও তার স্ত্রীর সাথে হিরার বাকবিতন্ডা হয়। রাতে হিরাকে রাস্তায় একা পেয়ে তারা তাকে ইট দিয়ে মারপিট করে। এরমধ্যে হিরা দৌড়ে তার ঘরের মধ্যে গিয়ে দরজা বন্দ করে দেন।
জনৈক মোস্তাফিজুর রহমান ২১ নভেম্বর সন্ধায় ভোট চায়তে হিরার বাড়িতে গিয়ে ডাকাডাকি করে না পেয়ে টিনের দরজার ফাঁক দিয়ে মোবাইলের আলো দিয়ে দেখেন মেঝেতে পড়ে আছে। তখন তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে হিরার মরদেহ উদ্ধার করে। এ সংবাদ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা তার বাড়িতে আসেন এবং পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঝিরকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
হিরার ময়নাতদন্ত রিপোর্টে বুকে আঘাতের পফে ওই রাতে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে এ রিপোর্ট পেয়ে নিহতের চাচা থানায় এ হত্যা মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ