প্রিন্ট এর তারিখঃ May 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 May 2026, 11:02 ইং
যশোরে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের বর্ধিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যশোর যশোরের সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের প্রথম ভবনের উদ্বোধনী ফলক পুনঃস্থাপন ও বর্ধিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) বিকালে শহরের হুশতলা রোডস্থ বকচরে হাসপাতাল প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ধিত ভবনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "যশোরের চিকিৎসাসেবায় কপোতাক্ষ লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই বর্ধিত ভবন উদ্বোধনের ফলে অত্র অঞ্চলের চক্ষু ও ডায়াবেটিক রোগীরা আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন।" তিনি হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি কাজী নাজির আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন মাসুদ রানা, কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান এ্যাডভোকেট দেবাশীষ দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্ধিত ভবনটি চালুর ফলে এখন থেকে আরও বেশি সংখ্যক রোগীকে আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বল্পমূল্যে সেবা প্রদান করা সম্ভব হবে।
যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ এবং চিকিৎসক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ