প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 May 2026, 12:29 ইং
৮ কলেজে নতুন কেন্দ্র, ১১ কলেজের কেন্দ্র স্থগিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে| এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে আটটি কলেজে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে| আর ১১টি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে| পরীক্ষা পরিচালনায় অনিয়ম ও কাম্যসংখ্যক পরীক্ষার্থী না থাকার অভিযোগে এসব পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়|
এর মধ্যে অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজে কেন্দ্র দেওয়া হয়েছে| স্থগিত করা হয়েছে একই উপজেলার নওয়াপাড়া মহিলা কলেজ কেন্দ্র| যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন ¯^াক্ষরিত পরিপত্রের (স্মারক নং-উমা/পনি/০৮/১৪৬ ও ১৪৮) মাধ্যমে বিষয়টি জানা গেছে|
পরিপত্র সূত্রে জানা গেছে, যশোর শিক্ষাবোর্ডে নতুন করে পরীক্ষা কেন্দ্রের তালিকায় স্থান পাওয়া আট কলেজের মধ্যে রয়েছে, অভয়নগরের নওয়াপাড়া মডেল কলেজ, বাগেরহাটের মোল্লাহাট লায়লা আজাদ ডিগ্রি কলেজ, বাগেরহাটের শরণখোলা মাতৃভাষা কলেজ, কুষ্টিয়া সিটি কলেজ, খুলনার দাকোপের সরকারি লাউডোব বাজুয়া ˆকলাশগঞ্জ ডিগ্রি কলেজ, যশোরের শার্শা ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ, ঝিকরগাছার রঘুনাথ নগর কলেজ ও খুলনার দাকোপ চালনা কলেজ|
স্থগিত হওয়া ১১টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে, অভয়নগরের নওয়াপাড়া মহিলা কলেজ, খুলনা ইসলামিয়া কলেজ, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নড়াইলের লোহাগড়া লাহুড়িয়া এস এম এ আহাদ কলেজ, মাগুরার শ্রীপুরের দারিয়াপুর কলেজ, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজ, নাকেলা সম্মিলনী ডিগ্রি কলেজ, মাগুরা সদরের শত্রুজিৎপুর কালিপ্রসন্ন কলেজ, হাজীপুর সম্মিলনী কলেজ, মহম্মদপুরের সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ|
নতুন পরীক্ষা কেন্দ্রের বিষয়ে অভয়নগরের নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান বলেন, এতদিন পরীক্ষা নেওয়ার পরিবেশ ছিল না| এখন পরিবেশ হয়েছে| আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ আমাদের কলেজে কেন্দ্র দিয়েছে| নওয়াপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, বিগত দিনে স্থানীয় প্রশাসনের সাথে অসঙ্গতির কারণে দূরত্ব সৃষ্টি হওয়ায় কেন্দ্র স্থগিত করা হয়েছে|
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ‘পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ থাকায় এবারের এইচএসসি পরীক্ষার জন্য নতুন আটটি কলেজকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে| অনিয়মের অভিযোগে ১১টি কলেজের পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়েছে|’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ