প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 May 2026, 06:29 ইং
চৌগাছা থানার বিশেষ অভিযানে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ১০ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী, সিআর সাজা ও পরোয়ানাভুক্ত মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে মাদক বহনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে ০৩/০৫/২০২৬ তারিখ রাত ১০:৩০ ঘটিকা থেকে ০৪/০৫/২০২৬ তারিখ ভোর ৪:৩০ ঘটিকা পর্যন্ত চৌগাছা থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, এসআই (নিঃ) উত্তম কুমার মন্ডল, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন, এএসআই (নিঃ) মোঃ মিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) খোরশেদ আলম খানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানকালে চৌগাছা থানাধীন পুড়াপাড়া (খালপাড়া) গ্রামের জনৈক মুক্তার আলীর বসতঘরের পূর্ব পাশ থেকে ২০ (বিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন (৪০) ও মনিরুল ইসলাম @ মনির হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলার সিআর সাজা ও পরোয়ানাভুক্ত আরও ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোছাঃ রিনা খাতুন (৩৫), মোঃ শামীম হোসেন (২৮), মোছাঃ ছকিনা খাতুন (৩৯), মোঃ আশরাফুল ইসলাম (৩২), সুমিতা খাতুন হাসি (৩৩), নিপা দাস (২৯) ও রুমন দাস (৫০)।
অন্যদিকে মাদক বহনের দায়ে নাহিদ হাসান (৩০)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ