প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 May 2026, 17:18 ইং
যশোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক সেলিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বারান্দীপাড়ার এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকালের অভিযোগে সেলিম হোসেন নামে এক ব্যক্তিকে জনতা ধরে পুলিশে দিয়েছে। আটক সেলিম হোসেন বারান্দীপাড়ার বটতলা এলাকার ভাড়া বাসিন্দা। এ ঘটনায় মাদ্রাসার সেক্রেটারি আতাউল্লাহ বাদী হয়ে কোতয়ালি থানা মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের খুলনা বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি মাদরাসার হিফজ বিভাগের এক ছাত্রর সাথে গত ৫ মে পরিচিত হন সেলিম হোসেন। সেদিন বিকেলে তিনি মাদরাসার সামনে এসে নানা কৌশলে ছাত্রকে বারান্দীপাড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে বলাৎকার করেন।
ভয় ও আতঙ্কে ভুক্তভোগী ছাত্র বিষয়টি কাউকে জানায়নি। গত ৮ মে রাতে সেলিম আবারও মাদ্রাসার সামনে এসে ওই ছাত্রকে আরও তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাকবিতন্ডার একপর্যায়ে জনতা সেলিমকে ধরে ফেলে এবং বিষয়টি সকলকে অবহিত করেন। তাৎক্ষনিক জনতা সেলিমকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে সেক্রেটারি তোতয়ালি থানায় আট সেলিমের বিরুদ্ধে মামলা করেছেন। বিকেলে আটক সেলিম হোসেনকে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে পাঠিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ