প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 May 2026, 13:34 ইং
দেশবিরোধী অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, যশোর জেলার উদ্যোগে আজ বিকাল ৫টায় দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ সঞ্চলনা করেন সিপিবি নেতা মুহিবুল্লাহ; সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা অ্যাডভোকেট ইমরান খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, প্রফেসর ইসরারুল হক এবং সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু। সমাবেশে সভাপতিত্ব করেন কমরেড ইঞ্জি. আবু হাসান।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অসম ও সাম্রাজ্যবাদী চুক্তি জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ