প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 May 2026, 12:15 ইং
যশোরে সংবাদপত্র বিপণন কর্মী আবুল কালামের ইন্তেকাল
নিজেস্ব প্রতিনিধি:
যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা বাসিন্দা ও সংবাদপত্র জগতের পরিচিত মুখ আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল কালাম সাবেক দৈনিক লোকসমাজ পত্রিকার কর্মী আবুল কাশেমের ছোট ভাই। তিনি দীর্ঘকাল সংবাদপত্র হকার হিসেবে কর্মরত ছিলেন। এলাকায় তিনি অত্যন্ত সাদাসিধা এবং অমায়িক ব্যবহারের মানুষ হিসেবে সকলের প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা ও দাফন পারিবারিক সিদ্ধান্তে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে সংবাদপত্র বিপণন কমী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ