প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 May 2026, 10:48 ইং
অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভার মধ্যদিয়ে যশোরের অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ে সহযোগিতায় তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
এদনি সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সকল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সাবরেজিস্ট্রার ইকবাল হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। অনুষ্ঠানে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, শিক্ষা কর্মকর্তা অলিউর রহমানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ