প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 May 2026, 09:47 ইং
যশোর রেলগেট এলাকার জুম্মান হত্যা মামলার আসামি ইমন কাজীকে আটক করেছে র্যাব

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি ইমন কাজী ওরফে ভাগ্নে ইমনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর খয়েরতলা এলাকা থেকে আটক করা হয়।
আটক ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে।
র্যাব সূত্র জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে ইমনকে করে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, ইমন কাজীর বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলার আসামি। এছাড়া হত্যা, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট মোট ১৭টি মামলা তার বিরুদ্ধে। ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কত আলোচনা সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ