প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 May 2026, 14:15 ইং
মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
যশোরের ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন যশোর জেলা বিএনপি'র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তাদের মেধার সঠিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তালবাড়িয়া যুব সমাজের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি আগামীতেও তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে।
তালবাড়িয়া যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার সাবেক ছাত্রনেতা এ বি এম কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক শামীম রেজা অর্ণব, জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস এম শামীম, নোয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাবেক ওয়াড মেম্বার নাজমুল হোসেন।
টুর্নামেন্টের আয়োজন করেন তালবাড়িয়া যুবসমাজ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ