প্রিন্ট এর তারিখঃ May 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 May 2026, 16:17 ইং

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন যশোর। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক ও ঈদগাহ কমিটির সদস্য সচিব মোঃ আবুল কাশেম।
প্রকাশিত সূচি অনুযায়ী, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়া কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে এবং বায়তুল মামুর জামে মসজিদ, আশ্রম রোডে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
যশোর সদর উপজেলার বিভিন্ন স্থানের মধ্যে উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে এবং মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ইছালী, কোদালিয়া, জয়ন্তা, চাঁচড়া পশ্চিমপাড়া, আবাদ কচুয়া, চুড়ামনকাঠি, দাইতলা, বিজয়নগর, ফুলতলা, কিসমত নওয়াপাড়া, বসুন্দিয়া, তালবাড়িয়া, ছিলুমপুরসহ জেলার বিভিন্ন এলাকায় সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।
কেশবপুর উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কলাগাছি, সাগরদাঁড়ি, ভবানীপুর ও ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহেও পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চৌগাছা উপজেলায় চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পাশাপোলে সকাল ৭টা ৩০ মিনিটে, কোটালিপুরে সকাল ৮টা ৩০ মিনিটে, সৈয়দপুর বাজারে সকাল ৮টায় এবং মাসিলা ও নারায়ণপুর ঈদগাহে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কাটাখাল ও বাকড়া জে কে হাইস্কুল ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, কায়েমখোলায় সকাল ৭টায় এবং মাটিকুমড়া, বাইসা ও গদখালী বাজার ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।
মনিরামপুর উপজেলায় জালঝাড়া মাদ্রাসা, বাকোশপোল মাদ্রাসা ও খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া মনিরামপুর থানা ঈদগাহে সকাল ৭টায়, নেহালপুর বাজার দিঘীরপাড় ও মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া উপজেলায় সিদ্দিকীয়া মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়, দোহাকুলা বাজারে সকাল ৭টা ৪৫ মিনিটে, চাড়াভিটা পুরাতন ঈদগাহে সকাল ৮টায়, মহিউসসুন্নাহ ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে, দয়ারামপুর মাদ্রাসায় সকাল ৮টা ৩০ মিনিটে এবং নারিকেলবাড়ীয়া, খাজুরা বাজার, মির্জাপুর ও রায়পুর বাজার ঈদগাহে পৃথক সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
অভয়নগর উপজেলায় চেংুটিয়া বাজার, বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া ও আমডাঙ্গা নবীনগর ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ধোপাদি চারাতলায় সকাল ৭টা ৪৫ মিনিটে, উড়াতলায় সকাল ৭টা ২০ মিনিটে এবং আমডাঙ্গা মোহাম্মদিয়া ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
শার্শা উপজেলায় শার্শা কেন্দ্রীয় ঈদগাহ, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ও বাগআচড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। দৌলতপুর ঈদগাহে সকাল ৮টায় এবং বেনাপোল কলেজমাঠ ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জানিয়েছে, আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হতে পারে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ও মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে