প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 26 May 2026, 09:40 ইং
শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকীতে যশোরে জেলা মহিলা দলের বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, যশোর:
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ৩০০ জন সুবিধাবঞ্চিত নারীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
নগর মহিলা দলের সভাপতি শামছুননাহার পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সালেহা বেগম, অধ্যাপিকা ফিরোজা মোস্তফা ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ হাসিনা ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের সকল স্তরের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ